× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৭:২৩ পিএম

বিদেশ থেকে ফিরেই মায়ের কাছে শিক্ষামন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৭:২৩ পিএম

মমতাময়ী মায়ের পাশে শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত

মমতাময়ী মায়ের পাশে শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর থেকে ফিরেই ৯৫ বছর বয়সী মমতাময়ী মা মাহমুদা খাতুনের কাছে ছুটে গেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। মায়ের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) সেই মুহূর্তের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন শিক্ষামন্ত্রী।

ছবির ক্যাপশনে তিনি লিখেন, পরিবারের সবার সঙ্গে মিলেমিশে কাটানো মুহূর্তগুলোই ঈদের সত্যিকারের আনন্দ। আর সেই আনন্দের মূলই হচ্ছেন মমতাময়ী মায়ের অকৃত্রিম মমতা। ঈদ মোবারক! আপনার ও আপনার পরিবারের জন্য রইলো ভালোবাসা আর শান্তি।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর স্ত্রী বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

এতো ব্যস্ততা এবং রাষ্ট্রীয় দায়িত্বের মাঝেও মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানোয় প্রশংসায় ভাসছেন শিক্ষামন্ত্রী। সবাই শিক্ষামন্ত্রীকে শুভকামনা ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

এর আগে সাত দিনের সফরে গত ১৭ মার্চ সিঙ্গাপুরে যান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সফর শেষে ২৩ মার্চ তিনি দেশে ফেরেন। বিদেশ সফর শেষে দেশে ফিরেই মায়ের সান্নিধ্যে ছুটে যান তিনি।

Link copied!