× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১১:৪৪ এএম

৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১১:৪৪ এএম

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। 

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

রোববার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভা কক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম না প্রকাশ করার শর্তে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। সে জন্য পরীক্ষা শুরুর একটা তারিখ ঠিক করতে গতকাল সভা হয়েছে। সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, গতকাল সংসদ অধিবেশন থাকায় শিক্ষামন্ত্রী সভায় ছিলেন না। তিনি অনুমোদন দিলে ৭ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!