× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:২১ পিএম

যে বিষয়ে শিক্ষকদের অভয় দিলেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেছেন, তাদের নিরাপত্তা সরকার আগেও নিশ্চিত করেছে, ভবিষ্যতেও তা বজায় থাকবে। তিনি শিক্ষকদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারও নকলমুক্ত পাবলিক পরীক্ষা আয়োজন সম্ভব হবে।

শুক্রবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, অতীতে শিক্ষকদের সহযোগিতায় পাবলিক পরীক্ষায় নকল রোধে সফলতা এসেছে, এবারও একইভাবে তা অব্যাহত রাখা সম্ভব। বৈঠকে তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং নকল প্রতিরোধে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তিনি কেন্দ্র সচিবদের নির্দেশ দেন, পরীক্ষা নিয়ে অযথা কোনো আতঙ্ক সৃষ্টি করা যাবে না। প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সমস্যার ক্ষেত্রে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। দুর্গম পার্বত্য অঞ্চলের পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণেও এসব প্রযুক্তি সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি।

খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, উত্তরপত্রে যা লেখা আছে তা যথাযথভাবে যাচাই করে নম্বর দিতে হবে; অতিরিক্ত বা কম নম্বর দেওয়া থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি জানান, অতীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এবারও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেন।

এসএসসি ও সমমান পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি একটি মেধাভিত্তিক জাতি গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানসহ কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!