× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:১৮ পিএম

নিজ জেলায় বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:১৮ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা হতে যাচ্ছে। সফটওয়্যারও হচ্ছে। এটা হলে মূলত যারা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন।

শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারি বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যারা হেড মাস্টার রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। সফটওয়্যার অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে। আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে। এটা এখন প্রি-মেচিউর স্টেজে আছে।

মন্ত্রী বলেন, ধরুন জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে। এজন্য একটি সফটওয়্যার ডেভলাপ হচ্ছে।

Link copied!