× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:৩৮ পিএম

শৃঙ্খলাভঙ্গের দায়ে হাবিপ্রবিতে একযোগে ৩১ শিক্ষার্থী বহিষ্কার

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়িত থাকার অভিযোগে শহীদ আবরার ফাহাদ হলের ৩১ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহীদ নূর হোসেন হল এবং শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন সহকারী প্রক্টরসহ ৭ জন আহত হন। এক পর্যায়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রায় ৬ ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে নূর হোসেন হলের শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। 

এরপর বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভায় ৩১ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় শহীদ আবরার ফাহাদ হল হতে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠি হাতে নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে। তারা নির্বিচারে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যন্য সম্পত্তি বিনষ্ট করে এবং সহকারী প্রক্টরসহ অন্যান্য ছাত্রদের উপর হামলা করে গুরুতর আহত করে। ভিডিও ফুটেজ এবং অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ জন শিক্ষার্থীকে দোষী বলে সাব্যস্ত করা হয়। 

এ বিষয়ে প্রশাসন থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ordnance of students discipline ১৪ ও ১৫ ধারা মোতাবেক অনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এবং আইনশৃঙ্খলা ভঙ্গসহ সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করার কারণে তাদেরকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!