ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শেকৃবি ওরিয়েন্টেশনে ছাত্রদলের বক্তব্য ঘিরে শিবির-বৈষম্যবিরোধীদের বর্জন

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার পর বাংলাদেশ ছাত্রশিবির শেকৃবি শাখা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান দিয়ে অনুষ্ঠান বর্জন করে অডিটোরিয়াম ত্যাগ করেন।

রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ছাত্রদের প্রতিনিধি হিসেবে যদি ছাত্রদল বক্তব্য দেওয়ার সুযোগ পায়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ছাত্রশিবিরের প্রতিনিধিদেরও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল। এ কথা বলে তারা প্রধান অতিথির উপস্থিতিতেই "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান দিতে দিতে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যান।