ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতির শ্রদ্ধা শেষে হাতাহাতি, থামাতে গিয়ে হেনস্তার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি : ভিডিও সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার একটি ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সামনে দলীয় কর্মী ও উপস্থিত লোকজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী এগিয়ে গেলে তাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ সময় এক পুলিশ সদস্য পেছন থেকে তাকে ধরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাজুড়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখা যায়।

ঘটনার সময়কার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।