× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:০৩ পিএম

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ অনুমোদন, ফল মঙ্গলবার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৭:০৩ পিএম

শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষক পদে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশের অনুমোদন দিয়েছে শিক্ষা উপদেষ্টা। সোমবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি বলছে, আগামীকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ প্রকাশ করা হবে। এবার ৪১ হাজারেরও বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাবেন।

এর আগে ১৬ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আবেদন ২২ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়।

এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলে। ১৩ জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছেন। আবেদনকারীর বয়স ৪ জুন সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ফি ছিলো এক হাজার টাকা।

এবার বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ দেয়া হয় চার জুন।

এই তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়।

Link copied!