× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৫৮ পিএম

ভোটের রাতেই সরে দাঁড়ালেন প্রার্থী

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৫৮ পিএম

ডাকসু নির্বাচন ২০২৫। ছবি- সংগৃহীত

ডাকসু নির্বাচন ২০২৫। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই।

তবে আজ রাতেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করা এক প্রার্থী। তার নাম রিদওয়ান মানসুর। তিনি আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, তিনি ওই পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদকে।

তিনি বলেন, আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি এবং ওই পদে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!