× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১০:৩৯ পিএম

রাবি সায়েন্স ক্লাবের কমিটি গঠন, নেতৃত্বে খালিদ-ইফতিয়ান

রাবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আরইউএসসি) ১২তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের খালিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিভাগের ইফতিয়ান আহমেদ।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নবগঠিত আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আবু জুবায়ের, সোহরাব উদ্দিন ও দিগন্ত দে; কোষাধ্যক্ষ সুলায়মান; যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার; সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মেহজাবীন সুলতানা অন্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি)-এ আয়োজিত ‘১১তম আরইউএসসি অ্যানিভার্সারি সেলিব্রেশন, ফেয়ারওয়েল অ্যান্ড চেইন হ্যান্ডওভার সেরিমনি’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্লাবের ১২তম কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা দেওয়া হয়। এ সময় ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। একই অনুষ্ঠানে ক্লাবের সাবেক সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ড. আব্দুর রাজ্জাক সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাবেক সভাপতি আহসান হাবীব ও মো. আব্দুল লতিফ, ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ সৈকত, সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুর রাজ্জাক সরকার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব শুরু থেকেই বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ধারাবাহিক নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে ক্লাবটি আরও পরিণত হচ্ছে। নতুন কমিটি আগের অর্জনকে ভিত্তি করে আরও দায়িত্বশীল ও প্রভাবশালী কাজ করবে বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ১১ বছর পূর্ণ করে বর্তমানে ক্লাবটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান সংগঠনগুলোর অন্যতম হিসেবে পরিচিতি লাভ করেছে।

Link copied!