ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ দিন বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৫৩ এএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকবে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সব ধরনের বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।