বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে যোগদান করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পোস্ট শামীম লেখেন, নর্দান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে ‘লেকচারার’ পদে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেশ আলোচনায় ছিলেন। ভিপি পদে শামীম পেয়েছিলেন ৩ হাজার ৮৮৪ ভোট।


