× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১০:০৫ এএম

মারা যাওয়ার একমাস পর ছাত্রদলের কমিটিতে জাকারিয়া

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ১০:০৫ এএম

মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো। ছবি- সংগৃহীত

মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। মারা যাওয়ার এক মাস পর কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেন সাইদ।

গত ২২ অক্টোবর রাতে নিজ বাসা মারা যান জাকারিয়া। সম্মান প্রদর্শন করেই জাকারিয়াকে কমিটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সে আমাদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত। তার প্রতি সম্মান প্রদর্শন করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা তাকে কমিটিতে স্থান দিয়েছেন। এরপরে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে আমাদের দায়বদ্ধতা থাকবে তার পরিবারের পাশে দাঁড়ানোর।’

জানা যায়, ২০২১ সালের ১৬ জুন ২১ সদস্য বিশিষ্ট বাকৃবি ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে চলতি বছরের ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাকৃবি শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন। এ ছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Link copied!