ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:১০ পিএম
ছবি : সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৮তম সভা শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রিজেন্ট বোর্ডের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, পবিপ্রবির ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আলিফ রুদাবা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মহাপরিচালক ড. মনজুরুল কাদির, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, পবিপ্রবির প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার শুরুতে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান উপস্থিত সকল সম্মানিত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।