× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৩২ এএম

এসএসসি-দাখিল পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৩২ এএম

এসএসসি-দাখিল পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির

আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার–এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা ডিএমপি অধ্যাদেশের আওতায় কার্যকর থাকবে।

আরও জানানো হয়, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

রূপালী বাংলাদেশ

Link copied!