× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:৪০ পিএম

বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বুধবার (৬ মে) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চলমান কার্যক্রম, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ উপস্থাপন করা হয়। উপাচার্য কেন্দ্রের কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও গবেষণাভিত্তিক করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের গবেষণার পরিধি কেবল ১৯৭১ সালের নয় মাসের মহান মুক্তিযুদ্ধেই সীমাবদ্ধ না থেকে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সামগ্রিক পরিবর্তন ও উন্নয়নকেও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে।

এ সময় তিনি আরও বলেন, সুস্পষ্ট লক্ষ্য, পরিকল্পনা ও সুসংগঠিত কর্মপরিকল্পনার মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালিত হলে তা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। বিদ্যমান কাঠামো অক্ষুণ্ণ রেখে কার্যপরিধির যথাযথ পুনর্নির্ধারণের মাধ্যমে গবেষণা কার্যক্রমকে আরও অর্থবহ ও ফলপ্রসূ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের বর্তমান অস্থায়ী কার্যালয়কে নির্ধারিত স্থানে লাইব্রেরি সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ কর্নারে স্থানান্তর ও প্রয়োজনীয় সংস্কারসহ উপযুক্ত অফিস কক্ষের ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।

সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Link copied!