× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:০৩ পিএম

ত্রয়োদশ নির্বাচনে দায়িত্বে থাকা শিক্ষকদের জন্য ইসির জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:০৩ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তপশিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ecs.gov.bd ভিজিট করতে হবে।

এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসি থেকে এক বার্তায় পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদানের কথা বলা হয়েছে।

প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা প্রদান এবং নিবন্ধনের সময় ভুল ঠিকানা প্রদান করলে ৬ ডিসেম্বরের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতেও বলা হয়েছে।

এমনকি সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের নিকট প্রেরণ করা সম্ভব হবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

Link copied!