× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:২২ পিএম

যেভাবে হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি যাচাই প্রক্রিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:২২ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাই করার জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মোট ৩,৬১৫টি আবেদন যাচাই করবে।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে। আর সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক ৩ শাখার উপসচিবকে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

কমিটির অনান্য সদস্যরা হলেন- বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসকারি মাধ্যমিক অধিশাখার যুগগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ-২ শাখার যুগগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার কলেজ ও প্রশাসন বা মাধ্যমিক শাখার পরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখার উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিস্টেম এনালিস্ট এবং সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক ৩ শাখার উপসচিব।

কমিটি বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রাপ্ত আবেদনের সত্যতা যাচাই করবে। এছাড়া অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে এমপিওভুক্তির প্রাসঙ্গিক সুপারিশসহ প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করবে।

যাচাই প্রক্রিয়ায় যদি আবেদনে কোনো অনিয়ম বা অসামঞ্জস্যতা ধরা পড়ে, তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ কমিটি সরকারের কাছে দেবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য কমিটিতে কো-অপ্ট করা যেতে পারে এবং শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সব ধরনের কারিগরি সহায়তা কমিটি প্রদান করবে।

Link copied!