× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:১৬ পিএম

একসঙ্গে দুই মাসের টাকা পাচ্ছেন যে শিক্ষকরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:১৬ পিএম

পাঠদানরত শিক্ষক। ছবি : সংগৃহীত

পাঠদানরত শিক্ষক। ছবি : সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের জন্য ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এসব চেক পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার যোগ্য শিক্ষকরা আগামী ১৫ ফেব্রুয়ারির পর নিজ নিজ ব্যাংক শাখা থেকে অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, শিক্ষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে নিয়মিত অনুদান কার্যক্রমের অংশ হিসেবে এই দুই মাসের চেক ছাড় করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষকদের অর্থ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে অনুদানের দাবিতে আসছিলেন। দুই মাসের একসঙ্গে অনুদান পাওয়ায় শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Link copied!