× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:০০ পিএম

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:০০ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

পবিত্র রমজানে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। যদিও মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এখনো কোনো ধরনের পরিপত্র বা চিঠি জারি করেনি।

তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাইকোর্টের চিঠি পাওয়ার পর মাধ্যমিকে ছুটির বিষয়ে বৈঠক হবে। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে।

এদিকে হাইকোর্টের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই। এতে রোজায় প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে, নাকি বন্ধ থাকবে—তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, তারা একটি বার্ষিক ছুটির তালিকা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তাতে রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে ১৯ দিন বন্ধ রাখার কথা রয়েছে। তবে সেটি এখনো ওয়েবসাইটে প্রকাশ হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের ওই ছুটির তালিকায় ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা, ঈদসহ কয়েকটি ছুটি রয়েছে। শুক্র-শনিবারসহ সেখানে মোট ছুটি ১৯ দিন। এর বাইরে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কিছু বলা হয়নি জানিয়ে উপপরিচালক জয়নাল আবদীন গণমাধ্যমকে বলেন, যতদূর জেনেছি, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে বলা হয়েছে। প্রাথমিকের কথা আমরা জানতে পারিনি। সে ক্ষেত্রে অধিদপ্তর ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি রেখেছে। এটা থাকবে, নাকি পরিবর্তন হবে—সেই সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Link copied!