× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৪৭ পিএম

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণভাতা দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে, একই সঙ্গে প্রশিক্ষকদের সম্মানীও সর্বাধিক ১ হাজার ১০০ টাকা বাড়ানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাতা ও সম্মানীর হার ঘোষণা করেছে। এতে তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতি ঘণ্টার সেশনে ৩ হাজার ৬০০ টাকা প্রশিক্ষক সম্মানী পাবেন। এর আগে ২০১৯ সালে এটি ২ হাজার ৫০০ টাকা ছিল। চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব ও নিম্নস্তরের কর্মকর্তা ৩,০০০ টাকা পাবেন, আগের হার ছিল ২,০০০ টাকা।

প্রশিক্ষণার্থীদের জন্যও ভাতা বৃদ্ধি করা হয়েছে। গ্রেড-৯ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিদিন ১ হাজার ২০০ টাকা পাবেন, পূর্বে এটি ছিল ৬০০ টাকা। গ্রেড-১০ ও নিম্নস্তরের কর্মকর্তাদের দৈনিক ভাতা বেড়ে ১,০০০ টাকা হয়েছে, আগে ৫০০ টাকা ছিল।

কোর্স পরিচালকের দৈনিক সম্মানী ১ হাজার ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা, কোর্স সমন্বয়কের ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজর ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাতা শুধুমাত্র নিজ দপ্তরের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য প্রযোজ্য। মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর আয়োজিত প্রশিক্ষণে এটি প্রযোজ্য হবে না। এছাড়া, দিনের সম্পূর্ণ প্রশিক্ষণ না হলে দুপুরের খাবারের জন্য কোনো অর্থ দেওয়া যাবে না। প্রকল্পভিত্তিক প্রশিক্ষণে প্রজ্ঞাপন প্রযোজ্য হবে না। আদেশ জারির দিন থেকে নতুন ভাতা কার্যকর হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!