ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাথমিক শিক্ষা অফিসারদের জন্য কড়া বার্তা দিল মন্ত্রণালয়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন সব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং নির্ধারিত সময় শেষে অফিস ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এই নির্দেশনা অধিদপ্তরের অধীন সব বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই সুপারদের কাছে পাঠানো হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থানে ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।