× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৩৮ পিএম

শিক্ষামন্ত্রীর কাছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি সেলিম ভূঁইয়ার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৩৮ পিএম

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. সেলিম ভূঁইয়া জানান, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আরও অধিকতর যাচাই-বাছাই করে সেগুলো এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ আগের মতো রাখার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখতে হবে। একজন এমপি যেন অন্তত তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারেন। ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করার দাবিও জানান এ শিক্ষক নেতা।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষক নেতা, সাধারণ শিক্ষক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!