বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী ৬ এপ্রিল থেকে নির্ধারিত ব্যাংক শাখা থেকে তাদের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের চেক ইতোমধ্যে বিতরণকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
চেকগুলো অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ২ এপ্রিল হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা ৫ এপ্রিলের পর নিজ নিজ ব্যাংক শাখা থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন