জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ বিভিন্ন ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে।
পরিবহন খাতে জানানো হয়, স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নেবে, তারা বিশেষ সুবিধা পাবে।
এছাড়া বাণিজ্যিকভাবে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো পুরনো বাস আমদানি করা যাবে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন