অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব রোববার অনুমোদন দেয় মন্ত্রণালয়। আইবাসে বেতনের তথ্য যাওয়ার পর এটি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।
সূত্র জানায়, এই ধাপে স্কুল ও কলেজ মিলিয়ে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৭০ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ২৩৭টি স্কুলের ৩ লাখ ৩ হাজার ৮৮৮ জন শিক্ষক-কর্মকচারী রয়েছেন। আর দুই হাজার ৬১৯টি কলেজের ৮৭ হাজার ৯৮২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
গত ৩১ মার্চ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২৮ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর জন্য বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছিলো।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন