× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৪২ পিএম

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার ড. হাবিবুর রহমান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৪২ পিএম

প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার পদে নতুন নিয়োগ পেয়েছেন পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মো. কবির সিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিন রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় তাকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমানকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো। এ পদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধান ও বিধিমালা দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন।

অফিস আদেশে আরও বলা হয়, তিনি এ দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সকল সুবিধাদি প্রাপ্য হবেন। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!