× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

১১ হাজার ভোটে এগিয়ে রুমিনের হাঁস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৫ পিএম

ব্যারিস্টার রুমিন ফারহানা।  ছবি : সংগৃহীত

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা (হাঁস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৪৫টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা (হাঁস) ৩৪৪৬০ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব (খেজুর গাছ) ২৩২২৬ ভোট পেয়েছেন।

ভোটের দিন সকাল থেকেই আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল।

সংশ্লিষ্ট এলাকার প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!