× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:৫৬ পিএম

‘কারিনা আমার স্ত্রী ছিলেন’— দাবি পাকিস্তানি মুফতির

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:৫৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা ‘মুফতি’ আবদুল কাভি এবার আরও বিস্ময়কর দাবি তুললেন। তিনি বলেন, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তার স্ত্রী ছিলেন এবং তারা পরস্পরকে বিয়ে করেছিলেন।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ‘মুফতি’ কাভি ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে নিজের সম্পর্ক ও যোগাযোগ নিয়ে একাধিক দাবি করেন। সেখানে তিনি বলেন, তরুণ বয়স থেকেই তিনি সুদর্শন ছিলেন এবং একসময় তাকে ‘শেঠ শহিদ’ নামেও ডাকা হতো। তার দুবাইসহ ভারতীয় ব্যবসায়ী ও আলেম সমাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি করেন তিনি।

‘মুফতি’ কাভির ভাষ্য অনুযায়ী, তার ভারতে নিয়মিত যাতায়াত ছিল এবং সেখানে গেলে তার নানা আকাঙ্ক্ষাও জেগে উঠত। এ সময় তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করত, তিনি কাকে চান।

পডকাস্টে তিনি দাবি করেন, ১৯৯৬ সালে কারিনা কাপুরের সঙ্গে তার প্রথম যোগাযোগ গড়ে ওঠে। সে সময় করিনার বয়স আনুমানিক ২১ থেকে ২৩ বছরের মধ্যে ছিল। পরে ১৯৯৯ সাল পর্যন্ত তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়।

তিনি বলেন, হিন্দুদের কাছেও আসমানি কিতাব রয়েছে এবং শরিয়ত অনুযায়ী মুসলমানরা হিন্দু নারীদের বিয়ে করতে পারেন। সেই অনুযায়ী তিনিও কারিনা কাপুরের সঙ্গে নিকাহ করেছিলেন। মুফতি কাভি দাবি করেন, কারিনা কাপুর ‘পাকিস্তানের ভাবি’ ছিলেন, কারণ তিনি তার স্ত্রী ছিলেন এবং তার নিকাহে ছিলেন।

তিনি আরও বলেন, হয়তো ‘শেঠ শহিদ’ নামটি কারিনা কাপুরকে প্রভাবিত করেছিল। তখন কারিনা কাপুর এখনকার মতো বড় তারকা ছিলেন না, সে কারণেই তাদের নিকাহ সম্ভব হয়েছিল বলে দাবি করেন তিনি।

মুফতি কাভি আরও দাবি করেন, কারিনা কাপুর ও সাইফ আলী খানের বিয়ের সময় ভারতের কিছু আলেম ওই বিয়েকে হারাম ঘোষণা করেছিলেন। তবে তিনি নিজে সেই বিয়েকে হালাল বলে ফতোয়া দেন। কারিনা কাপুর তার নিকাহে ছিলেন, এ কারণেই তিনি প্রকাশ্যে সাইফ আলী খানের সঙ্গে কারিনার বিয়ের পক্ষে অবস্থান নেন বলেও দাবি করেন।

পডকাস্টে তিনি আরও বলেন, এখনো যদি ঐশ্বরিয়া রাইয়ের পক্ষ থেকে নিকাহের প্রস্তাব আসে, তাহলে তিনি প্রস্তুত। কারণ শুরু থেকেই ঐশ্বরিয়া রাইকে তার পছন্দ ছিল। তবে কাভি কারিনাকে স্ত্রী দাবি করলেও তাদের মধ্যে কখন ও কেন তালাক হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি।

সূত্র : ডন, দুনিয়া নিউজ

রূপালী বাংলাদেশ

Link copied!