× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:২২ পিএম

‘ভবিষ্যতে ইন্ডিয়ার বিপক্ষে ভারত খেলবে’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৮:২২ পিএম

লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ছবি- সংগৃহীত

লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ছবি- সংগৃহীত

উগ্রপন্থিদের হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। এবার এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। তিনি মনে করেন, ভবিষ্যতে ইন্ডিয়ার বিপক্ষে ভারত ম্যাচ খেলবে।

রোববার (৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছে, ‘একসময় ইন্ডিয়া কারো সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে… যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। এরপর উগ্র হিন্দুবাদী নেতা ও ধর্মগুরুরা দাবি করেন, বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ভারতের বিমানবন্দরে নামতে দেওয়া হবে না।

শেষ পর্যন্ত উগ্রপন্থিদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে। এই ঘটনার প্রেক্ষিতে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবিও জানানো হবে।

Link copied!