× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৪০ পিএম

বিচ্ছেদের ঘটনা সত্য, সেপ্টেম্বর থেকেই আলাদা থাকছেন তাহসান-রোজা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিজীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো স্পষ্টভাবে নিশ্চিত করলেন তাহসান।

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তাহসান জানান, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না। তবে অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয় বলেও জানান তিনি।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনাটি সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’ কবে এবং কেন এমন সিদ্ধান্ত—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন।

তাহসান আরও জানান, তারা বেশ কিছুদিন ধরেই আলাদা আছেন। তার ভাষায়, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিই। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।’

তাহসান বলেন, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় বলেই জানান তিনি। তার কথায়, ‘ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।’ শেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।’

রূপালী বাংলাদেশ

Link copied!