ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৩৫ পিএম
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি : সংগৃহীত

উচ্চ আদালত থেকে আপিলের রায়ের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছেন আমজনতা পার্টির প্রার্থী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। 

সোমবার (১২ জানুয়ারি) রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন হিরো আলম। 

পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’

এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তা জমা নেননি। 

হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে পাঁচটায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম, পাঁচটার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি, বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’