× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:১৩ পিএম

জামিন পেলেন হিরো আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:১৩ পিএম

কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি - সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি - সংগৃহীত

প্রাক্তন স্ত্রীকে হত্যাচেষ্টা, মারধর অভিযোগে করা মামলা থেকে স্থায়ী জামিন পেয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই মামলার শুনানি শেষে জামিনের আদেশ দেন। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হিরো আলম বলেন, অবশেষে আমি মামলাটি থেকে রেহাই পেয়েছি। মামলার সব অভিযোগই আসলে মিথ্যে ছিল। সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন আলমের প্রাক্তন স্ত্রী রিয়া মনি। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের নামে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

গত ১৫ নভেম্বর আলমকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পান তিনি। এবার ওই মামলা থেকে স্থায়ী জামিন পেলেন।  
 

রূপালী বাংলাদেশ

Link copied!