ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতের আমিরের পোস্ট নিয়ে যা বললেন শাওন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:৩৬ পিএম
মেহের আফরোজ শাওন । ছবি : সংগৃহীত

আলোচিত-সমালোচিত অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন সামাজিক মাধ্যমে নানা বিষয়ে সক্রিয়। সম্প্রতি রাজনৈতিক বিষয়ে তিনি বেশ প্রতিবাদী। এবার শাওন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের একটি পোস্ট নিজের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করেছেন। ওই পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে।

যদিও জামায়াতের আমির পরবর্তী সময়ে ওই পোস্ট সম্পর্কে বলতে গিয়ে নিজের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকের কথা বলেছেন।

এ বিষয়ে মেহের আফরোজ শাওন বলেন, কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন যে তার আইডি হ‍্যাক হয়েছিল, অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন! আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।