× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০৯ পিএম

এবার নির্বাচনে ভোট দিতে পারছেন না যেসব তারকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০৯ পিএম

শাকিব, পূর্ণিমা, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ ও মেহজাবীন। ছবি : সংগৃহীত

শাকিব, পূর্ণিমা, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ ও মেহজাবীন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সব জায়গার মতো শোবিজ অঙ্গনেও চলছে ভোট নিয়ে নানা আলোচনা। নির্বাচনি প্রচারেও অংশ নিয়েছেন বেশ কিছু তারকা। তবে অনেকে আছেন, যারা এবারের নির্বাচনে ভোট দিতে পারছেন না।

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আমলে সরাসরি দল ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে অনেক তারকা পালিয়ে গেছেন। কেউ কেউ দেশের বাইরে অবস্থান করায় এবার ভোট দিতে পারছেন না।

জানা গেছে, ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোটও দিয়েছেন তিনি। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনের ভোটার।

চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার।

অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের, চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।

চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। তবে নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।

Link copied!