‘কাগজ: দ্য পেপার’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করে বেশ আলোচনায় এসেছেন চলচ্চিত্র নির্মাতা আলী জুলফিকার জাহেদী। কিছুটা বিরতির পর তিনি ফিরলেন ফের নির্মাণে, বানিয়েছেন তারকাবহুল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। আর এতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন আফফান মিতুল ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৮) সঞ্চিতা দত্ত।
কালবেলা ড্রামা ইউটিউব চ্যানেলে ঈদে মুক্তি পাবে ‘রক্তছায়া’। এতে আরও অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নানজীবা তোরসা (২০১৯), রুনা খান, আবরার ইশাল, আমান রেজাসহ অনেকেই।
‘রক্তছায়া’তে আফফান মিতুল অভিনয় করেছেন সাইকো চরিত্রে, যে কথায় কথায় বউকে অত্যাচার করে, অপমান করে, এতে তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত। এদিকে, ঈদে মুক্তি পাবে আফফান মিতুল অভিনীত একক নাটক ‘রাজ্জাক শাবানা’। ইশতিয়াক আহমেদ পরিচালিত এই নাটকে আফফান মিতুল অভিনয় করেছেন সারিকা সাবাহ’র হবু স্বামী আফজাল চরিত্রে। নাটকটি ঈদে এ টিভি ইউএস-এ প্রচার হবে।
এছাড়া ঈদে মুক্তি পাবে আফফান মিতুলের নতুন বিজ্ঞাপনচিত্র-সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোরের, ফরহাদ হোসেন পরিচালিত এই বিজ্ঞাপনচিত্রে একজন ইঞ্জিনিয়ারের চরিত্রে পারফর্ম করেছেন মিতুল। ‘পিনিক’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের ডাবিং করেছেন মিতুল। সব মিলিয়ে ঈদে নানা মাধ্যমে নানা কাজে নিজের অভিনয়শৈলী উপস্থাপন করেছেন আফফান মিতুল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন