× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১২:৪৪ পিএম

এভারেস্ট জয় করতে চান শরিফুল রাজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১২:৪৪ পিএম

চিত্রনায়ক শরিফুল রাজ। ছবি- সংগৃহীত

চিত্রনায়ক শরিফুল রাজ। ছবি- সংগৃহীত

বাংলা সিনেমার অন্য কোনো তারকা এর আগে কখনো এভারেস্ট জয় করেছেন কিংবা সে পথে পা বাড়াবার স্বপ্ন দেখেছেন, এমন শোনা যায়নি। তবে সম্প্রতি চিত্রনায়ক শরিফুল রাজ জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে বলেছেন, এভারেস্ট জয় করার স্বপ্ন তার দীর্ঘদিনের। সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্ট।

শনিবার (২৮ মার্চ) যেহেতু মেগাস্টার শাকিব খানের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানিয়ে শরিফুল রাজ বলেছেন, ‘আমি এই মানুষটিকে খুব ভালোবাসি। তিনি ভীষণ কুল। ছোটবেলায় স্কুল পালিয়ে সিনেমা দেখতে যেতাম। কখনো গ্রুপ নিয়ে যেতাম, আবার কখনো একাও সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখার জন্য বাসা থেকে প্রচুর উত্তম-মধ্যমও খেয়েছি।’

তিনি বলেন, ‘সে সময় শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমাটি হলে দেখেছিলাম। আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।’

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

রূপালী বাংলাদেশ

Link copied!