× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১১:০৭ এএম

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হানিফ সংকেত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১১:০৭ এএম

স্বাধীনতা পদকে ভূষিত হানিফ সংকেত। ছবি : সংগৃহীত

স্বাধীনতা পদকে ভূষিত হানিফ সংকেত। ছবি : সংগৃহীত

দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ লাভ করেছেন বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এই সম্মাননা পদক গ্রহণ করেন।

রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ সংকেত গভীর আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এই অর্জন কেবল তার একার নয়। তিনি বলেন, ‘যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ পথচলা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার। আর তাই আমি এই পুরস্কারটি আমার প্রাণপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।’

দীর্ঘ কয়েক দশক ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনো পুরস্কারের আশায় কাজ করেননি বলে জানান গুণী এই ব্যক্তিত্ব। হানিফ সংকেত উল্লেখ করেন, ‘পুরস্কার পাওয়ার চিন্তা করে কখনো অনুষ্ঠান নির্মাণ করিনি; তেমনটি হলে হয়তো এই দীর্ঘ যাত্রা সম্ভব হতো না। আমি সব সময় নিজের দায়বোধ ও সামাজিক দায়িত্ব থেকেই কাজ করেছি। ভবিষ্যতেও এই দায়িত্বশীলতা বজায় রেখে এগিয়ে যেতে চাই।’

জাতীয় পর্যায়ের এই বৃহৎ স্বীকৃতি ভবিষ্যতে আরও মানসম্মত ও সৃজনশীল কাজ করার শক্তি জোগাবে বলে বিশ্বাস করেন তিনি। তার মতে, এই পদক তাকে আগামীতে আরও সমাজসচেতনমূলক কাজ করতে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।

উল্লেখ্য, কয়েক দশক ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের কথা তুলে ধরে হানিফ সংকেত জয় করেছেন কোটি মানুষের হৃদয়। তার এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে বিনোদন অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।

রূপালী বাংলাদেশ

Link copied!