× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০২:৫৭ পিএম

কাজাখস্তানে ইউরো এশিয়া উৎসব মাতালো বাংলাদেশের ‘নির্বাণ’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাজাখস্তানে চলছে ১৭তম ইউরো এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। এর আগে সিনেমাটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল। ৎমস্কোই শেষ নয়, তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে। এবার ইউরো এশিয়া উৎসবে সিনেমাটি প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে। সোমবার সিনেমাটির প্রথম প্রদর্শনীও হয়ে গেছে। সেখানে অংশ নিয়েছেন পরিচালক আসিফ ইসলাম।

তিনি জানান, গত ২৩ নভেম্বর তিনি কাজাখস্তান পৌছান। পরদিন উৎসবের উদ্বোধনী আয়োজন ও অতিথিদের সঙ্গে ডিনারে অংশ নেন। সেই অভিজ্ঞতা জানিয়ে আসিফ ইসলাম বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বিশ্বের বড় বড় পরিচালক, ডিওপি, অভিনেতাদের সঙ্গে বসে ডিনার করেছি। তারা এখন বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে বেশ অবগত। এটা আমাদের চলচ্চিত্র নির্মাতাদের অর্জণ।’

সোমবার স্থানীয় সময় পাঁচটায় প্রর্দশিত হয়েছে ‘নির্বাণ’। সংলাপবিহীন এই চলচ্চিত্রটি দেখে উচ্ছ্বসিত হয়েছেন দর্শকেরা। আসিফ ইসলাম বলেন, ‘শুরুতে আমি খুব নার্ভাস ছিলাম। তবে দর্শকের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে। সিনেমাটির দেখার পর আমি প্রশ্ন উত্তর সেশনে অংশ নিয়েছি। পরে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, দর্শকরা নির্বাণ-এর মতো একটি চলচ্চিত্র তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তারা ফিল্মের ভিজ্যুয়াল স্টাইল এবং সাউন্ড ডিজাইনের জন্য প্রশংসা করেছেন। এটা আমার জন্য একটা বড় পুরস্কার।’

তবে উৎসবে ‘নির্বাণ’ পুরস্কার পাবে কি পাবে না সেটা জানা যাবে আগামী ১ ডিসেম্বর। তার আগেই অবশ্য উৎসব থেকে বিদায় নেবেন পরিচালক আসিফ ইসলাম। ২৭ নভেম্বর দেশে ফিরবেন তিনি।

এদিকে, ‘নির্বাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফাতেমা তুয জোহরা ইভা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!