× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১২:০৬ এএম

১ ঘণ্টা মেকআপ করেও আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারলেন না শবনম ফারিয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১২:০৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্টে প্রবেশ করতে দেওয়া হয়নি অভিনেত্রী শবনম ফারিয়াকে। তবে এটিকে তিনি জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘নতুন অভিজ্ঞতার’ কথা শেয়ার করেন শবনম ফারিয়া।

জীবনে সব ধরনের অভিজ্ঞতা দরকার জানিয়ে তিনি লেখেন, আজ একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আর্মিকে (সেনাবাহিনী) বলার পরও আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। ভেতরে লোকজন আছে, জানানোর পরও শবনম ফারিয়াকে কনসার্টে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তার।

কনসার্টে প্রবেশ করতে না পেরে তিনি লিখেছেন, আর্মি স্টেডিয়ামে পৌঁছতে আমার ৪ ঘণ্টা লেগেছে। শুধু ট্রাফিক কল্পনা করুন। এখন আমি জানি না নিরাপত্তার বিষয়ে কঠোর হওয়ার জন্য তাদের প্রশংসা করব নাকি কনসার্টে প্রবেশ করতে না পেরে দুঃখ বোধ করব। একটি সুন্দর পোশাক এবং এক ঘণ্টা মেকআপের কী অপচয়?।

চলতি বছর দ্বিতীয়বারের মতো এই কনসার্টের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। শুরু থেকেই ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্ট ঘিরে রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ।

এছাড়া লোডশেডিংয়ে দীর্ঘ সময় বন্ধ থাকে এই কনসার্ট! আতিফ আসলাম মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন। স্টেজে ওঠার পর সংগীত পরিবেশন শুরুর মাত্র ১০ সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে যায়।

আরবি/জেডআর

Link copied!