× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

জমিয়ে রোমাঞ্চ করছেন তাহসান ও রোজা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

সুইমিংপুলে তাহসান খান ও  রোজা আহমেদ। ছবি- সংগৃহীত

সুইমিংপুলে তাহসান খান ও রোজা আহমেদ। ছবি- সংগৃহীত

চলতি বছরের শুরুতে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন সংগীতশিল্পী অভিনেতা তাহসান খান। বিয়ের পর থেকে প্রায়ই বিদেশে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে।

দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন এক মধুর মুহূর্তের খোঁজে।

গতকাল সোমবার তাহসানের সঙ্গে সুইমিংপুলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা।

ছবিতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি-আর এমন সময় সুইমিংপুলে তাদের আদুরে এক মুহূর্ত!

সুইমিংপুলের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন রোজা। রিসোর্টের একটি কক্ষ দারুণ আবহে সজ্জিত। এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা-যেটা একেবারে আমাদের নিজের।’

রূপালী বাংলাদেশ

Link copied!