ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোবিন্দের দেউলিয়া হওয়ার গুঞ্জন, যা বলছে পরিবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৩১ পিএম
বলিউড সুপারস্টার গোবিন্দ। ছবি- সংগৃহীত

বলিউডের একসময়ের সুপরিচিত নায়ক গোবিন্দকে দেউলিয়া হওয়ার গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি এক মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাধারণ ট্যাক্সি ব্যবহার এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাওয়ায় এই খবরের সূত্রপাত হয়।

তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র এবং তার ভাগ্নে বিনয় আনন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ‘মামা আজও সুপারস্টার। যেখানেই যাবেন, সেখান থেকেই লাখ লাখ টাকা আয় করার ক্ষমতা রাখেন। যারা নেতিবাচক মন্তব্য করছেন, তারা প্রকৃত সত্য জানেন না।’

বিনয় আরও জানান, মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম তখন মাত্র ১২-১৩ লাখ রুপি হলেও, গোবিন্দ প্রতি সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারে ৭০ থেকে ৮০টির বেশি সফল সিনেমায় অভিনয় করা তারকাকে দেউলিয়া করা হাস্যকর। মাত্র পাঁচটি সিনেমার আয় দিয়েই তিনি যে সম্পদ গড়েছেন, তা অনেক নায়কের পক্ষে সম্ভব হয়নি।

২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমার পর বড় পর্দায় দেখা না গেলেও গোবিন্দ মাঝে মাঝে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন। দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও সামাজিক মাধ্যমে তার প্রতি আগ্রহ কমেনি। পরিবার স্পষ্ট করেছে, গোবিন্দ এখনও স্বচ্ছল ও গৌরবময় জীবনযাপন করছেন।