× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:৩৪ এএম

র‍্যাপার বাদশাকে খুঁজছে পুলিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:৩৪ এএম

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশার বিরুদ্ধে অশ্লীল ও আপত্তিকর গান তৈরির অভিযোগে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তার গাওয়া ‘টাটিরি’ নামক একটি হরিয়ানভি মিউজিক ভিডিওতে নারীর শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও দৃশ্য প্রদর্শনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের হরিয়ানা পুলিশের পক্ষ থেকে তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বাদশার নতুন গান ‘টাটিরি’ নিয়ে বিতর্কের সূত্রপাত। গানটির ভিডিওতে স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে আপত্তিকর ভঙ্গিতে নাচতে দেখা গেছে।

অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে। এ ঘটনায় গত শুক্রবার হরিয়ানার পঞ্চকুলা সেক্টর-২০ সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম অভিযোগ দায়ের করেন।

এ ছাড়া হরিয়ানা মহিলা কমিশনও গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে।

তাদের মতে, গানটি ভারতীয় সংস্কৃতি ও শালীনতার পরিপন্থি। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিতর্কিত এই গান সরিয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বাদশার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬সহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। ১৩ মার্চ বেলা ১১টায় পানিপথের ডিসি অফিসে এই মামলার শুনানির জন্য তাকে তলব করা হয়েছে। এর আগেই পুলিশ তার দেশত্যাগে বাধা দিতে বা অবস্থান নিশ্চিত করতে লুকআউট নোটিশ জারি করল।

রূপালী বাংলাদেশ

Link copied!