ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে অক্ষয়ের ‘ভূত বাংলা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১০:৩৬ এএম
বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধর’ ছাড়িয়ে অক্ষয়ের ‘ভূত বাংলা’। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে বক্স অফিসের লড়াইয়ে নতুন চমক দেখালো বলিউডের সিনেমা ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়ের দৌড়ে রণবীর সিং অভিনীত বহুল আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-কে টপকে অনেকটা এগিয়ে গেছে অক্ষয় কুমারের এই ছবি।

বক্স অফিসে ‘ভূত বাংলা’র দৌড়
আন্তর্জাতিক বাজারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ব বক্স অফিস তালিকায় বর্তমানে ২০ নম্বরে জায়গা করে নিয়েছে ‘ভূত বাংলা’। গত মঙ্গলবার একদিনেই সিনেমাটি আয় করেছে ২ লাখ ৬০ হাজার ডলার। গত এক সপ্তাহে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার ডলার। বর্তমানে বিশ্বের প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে অক্ষয় কুমারের এই হরর-কমেডি ছবিটি।

পিছিয়ে পড়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’
অন্যদিকে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর শুরুতে ঝড় তুললেও বর্তমানে এর আয়ের গতি অনেকটাই মন্থর। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির সর্বমোট আয় ২৭ কোটি ৯ লাখ ডলার হলেও, সর্বশেষ মঙ্গলবার এর আয় নেমে এসেছে মাত্র ৯৩ হাজার ডলারে। প্রেক্ষাগৃহের সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৫৮টিতে।

বিশ্ব বক্স অফিসের শীর্ষ ৫
আন্তর্জাতিক তালিকার শীর্ষে এখনও রাজত্ব করছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। গত মঙ্গলবার ৩ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি এক সপ্তাহে ৩৬ মিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

বক্স অফিসের শীর্ষ তালিকায় থাকা অন্য সিনেমাগুলো হলো:

দ্বিতীয় স্থান: ‘প্রজেক্ট হেইল মেরি’ (সপ্তাহ শেষে আয় ২১ মিলিয়ন ডলার, মোট আয় ২৮৯ কোটি ডলার)।

তৃতীয় স্থান: ‘দ্য মমি’ (সপ্তাহ শেষে আয় ১৪ মিলিয়ন ডলার)।

চতুর্থ স্থান: ‘দ্য ড্রামা’।

পঞ্চম স্থান: ‘ইউ, মি অ্যান্ড টাস্কানি’।

বিশ্লেষকদের ধারণা, বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর মধ্যে এই মুহূর্তে ‘ভূত বাংলা’ আন্তর্জাতিক দর্শকদের মাঝে বেশ ভালো সাড়া ফেলছে, যা আগামী দিনগুলোতে এর অবস্থান আরও মজবুত করতে পারে।