× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:২২ পিএম

তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নার ছবি ভাইরাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:২২ পিএম

প্রয়াত চিত্রনায়ক মান্না ও তারেক রহমান।

প্রয়াত চিত্রনায়ক মান্না ও তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারকে রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটে অবতরণ করে।

সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমেই তাকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।

এদিকে তারেক রহমানের দেশে ফিরতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশ্যাকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমতো ভাইরাল ছবিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখের এক অনুষ্ঠানের, যেখানে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নাও অতিথি হয়ে হাজির হয়েছিলেন। যদিও ছবিটির বিষয়ে তেমন কোনো বিষদ তথ্য পাওয়া যায়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট এলাকায় দলবদ্ধভাবে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!