× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৪৫ পিএম

তারেকের দলে বড় পদ পাচ্ছেন হিরো আলম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:৪৫ পিএম

তারেক রহমান ও হিরো আলম।

তারেক রহমান ও হিরো আলম।

মো. তারেক রহমানের রাজনৈতিক দল আমজনতার দলে যোগ দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলে তিনি বড় পদ পেতে পারেন বলে জানা গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) আমজনতার দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি বলেন, ‘আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম।’

হিরো আলম বলেন, ‘এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দেই নাই। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

হিরো আলম আরও বলেন, ‘আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সবকিছু জানাব।’

দলের একটি সূত্র জানিয়েছে, আমজনতার দলে বড় পদ পেতে পারেন হিরো আলম। এর আগে বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন লিকলিকে গড়নের এই মানুষটি।

Link copied!