× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৫ এএম

আবারও একসঙ্গে রাজ-মীম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৫ এএম

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মীম।   ছবি : সংগৃহীত

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মীম। ছবি : সংগৃহীত

‘পরাণ’ সিনেমার সাফল্যের পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মীম- এমন গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্রাঙ্গনে। আলভী আহমেদ পরিচালিত নতুন সিনেমা ‘জীবন অপেরা’তে এই জুটিকে দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। রোমান্টিক ঘরানার সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে শরিফুল রাজ বলেন, সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে প্রাথমিক আলোচনা চলছে।

রাজ বলেন, এই মুহূর্তে ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছি। নতুন কোনো সিনেমার ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।

বিদ্যা সিনহা মীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ‘জীবন অপেরা’-সংশ্লিষ্ট একাধিক সূত্র মীমের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে মীম লিখেছেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে… অনুমান করুন, তিনি কে?’ মন্তব্যের ঘরে ভক্তরা শরিফুল রাজের নাম উল্লেখ করেছেন।

অনেকেই লিখেছেন, এই স্টাইল ও গেটআপ রাজ ছাড়া অন্য কারো হতে পারে না।

বর্তমানে বিদ্যা সিনহা মীম অভিনয় করছেন আরিফিন শুভর সঙ্গে ‘মালিক’ নামের একটি সিনেমায়। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি আরিফিন শুভ ও মীমের তৃতীয় যৌথ কাজ। এর আগে তারা ‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!