× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৪২ এএম

পরীমণির কাছ থেকে মুক্তি চান আসিফ, দুই প্রশ্ন জেমস-শাকিবের কাছেও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৪২ এএম

পরীমণি, জেমস, শাকিব ও আসিফ আকবর (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

পরীমণি, জেমস, শাকিব ও আসিফ আকবর (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গানের পাশাপাশি সম্প্রতি বিসিবির পরিচালক হয়েছেন। এখন নতুন নতুন গান উপহারের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখছেন। তাই বর্তমান সময়ে প্রায়ই আলোচনায় থাকে সংগীতাঙ্গনের এ যুবরাজ।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ। সেখানে উপস্থাপক দেশের কয়েকজন তারকার নাম উল্লেখ করে জানতে চান, সামনে থাকলে তাদের কী প্রশ্ন করতে চান আসিফ।

এই প্রসঙ্গে আসিফ বলেন, অভিনেত্রী পরীমণিকে নিয়ে তার প্রশ্নটি সরাসরি।

আসিফ বলেন, ‘পরীমণিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। তাকে আমি প্রশ্ন করতে চাই, ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।’

তিনি আরও যোগ করেন, ‘পরীমণি সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা তার একটি দারুণ দিক।’

শাকিব খানকে নিয়েও আসিফের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটি কীভাবে উপভোগ করছেন?’

এ ছাড়া আসিফ মনে করিয়ে দেন, প্লেব্যাক শিল্পীদের জন্য নিজস্ব ব্যাকরণ আছে। সেটার দিকে খেয়াল রাখা জরুরি।

দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকেও প্রশ্ন করতে চান আসিফ।

তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুক আছে, নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না, এর কারণ কী আমি সেটা জানতে চাইব।’

রূপালী বাংলাদেশ

Link copied!