জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈম। গত ডিসেম্বরে প্রয়াত নন্দিত গীতিকার, চিত্রপরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে ইহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এই তারকা দম্পতির মেয়ে। পাত্র ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।
এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী শাবনাজ।
মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে শাবনাজ বলেন, গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠান হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। সবাই মেয়ে-জামাইয়ের জন্য দোয়া করবেন।
নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈম। মা-বাবার দেখানো পথ অভিনয়ে না এলেও বাটার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। গান গেয়ে ইতিমধ্যে পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন