× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৪:০৬ পিএম

দর্শক খরায় ‘তাণ্ডব’ নেমে উঠল ‘টগর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৪:০৬ পিএম

ছবি - রূপালী বাংলাদেশ

ছবি - রূপালী বাংলাদেশ

চিত্রতারকা শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ নেমে গেল হল থেকে। আর সেই হলে মুক্তি পেল আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’।

ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ জেলার দেলুয়াবাড়ি এলাকার ফাইভ স্টার সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। তারকাবহুল সিনেমাটি প্রচারণার পরও আশানুরূপ দর্শক টানতে ব্যর্থ হয়েছে। যে কারণে শাকিব খানের সিনেমা নামিয়ে আদর আজাদের সিনেমাটি চালানোর সিদ্ধান্ত নেয় হল কর্তৃপক্ষ।

হল কর্তৃপক্ষ জানায়, তাণ্ডব হাই রেন্টালে চালানো হচ্ছিল, কিন্তু দর্শকসংখ্যা দিন দিন কমে যাচ্ছিল। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় সিনেমা হলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই ‘তাণ্ডব’ নামিয়ে দিয়ে মুক্তি দিয়েছে আলোচিত সিনেমা ‘টগর’।

হল ম্যানেজার বলেন, দর্শকরা ভিন্ন স্বাদের গল্প খুঁজছে। টগরের গান, ট্রেইলার দেখে মনে হয়েছে ভালো কিছু হবে। তাছাড়া ঢাকার আজাদেও সেল ভালো। আমরা সিঙ্গেল স্ক্রিনের সিনেমাই চালাতে চাই।

আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর টলতি সপ্তাহে মাল্টিপ্লেক্সের শো স্থগিত রাখলেও চলছে ঢাকার আজাদ, কিশোরগঞ্জের বাবু টকিজ-এ।

রূপালী বাংলাদেশ

Link copied!